
অবশেষে অনশন ভেঙেছেন রাশিয়ার পুতিনবিরোধী কারাবন্দি নেতা অ্যালেক্সি নাভলনি। কারাগারে সুচিকিৎসার দাবিতে ২৪ দিন ধরে অনশন করছিলেন তিনি। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নাভালনি নিজেই অনশন ভাঙার কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নাভালনি লিখেন, চিকিৎসকেরা তাকে দুবার দেখে গেছেন এবং পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে ‘এ পরিস্থিতিতে আমি অনশন শেষ করছি।’
এর আগে বৃহস্পতিবার মস্কোর পূর্বের ভ্লাদিমির অঞ্চলের একটি হাসপাতালে নাভালনির স্বাস্থ্য পরীক্ষা করেন তার চিকিৎসকেরা। এরপর এক বিবৃতিতে নাভালনির পাঁচজন চিকিৎসক তার প্রতি ‘অনতিবিলম্বে অনশন ভাঙার’ আহ্বান জানান।
চিকিৎসকেরা সতর্ক করে বলেন, তা না হলে নাভালনি মারা যেতে পারেন। চিকিৎসকেরা জানান, নাভালনির মেডিকেল টেস্টের ফলাফলের ভিত্তিতেই একটি উপসংহারে এসেছেন তারা। কারাগারে যাওয়ার আগে ওই চিকিৎসকেরা নাভালনির চিকিৎসা করেছিলেন। তবে কারাগারে গিয়ে নাভালনিকে দেখার অনুমতি পাননি তাঁরা।
গত ৩১ মার্চ থেকে নাভালনি কারাগারে অনশন শুরু করেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে তিনি অনশনে যান।
নাভালনির পরিবার, চিকিৎসক, আইনজীবী ও সহযোগীরা কিছুদিন ধরে বলে আসছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। তার অবস্থা এমন যে তিনি কয়েক দিনের মধ্যে মারা যেতে পারেন।
এদিকে নাভালনির কিছু হলে তার জন্য মস্কো দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। উদ্বেগ জানিয়ে চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে রাশিয়া থেকে বাইরের দেশে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় নাভালনিকে কারাগার থেকে কারা হাসপাতালে পাঠায় রুশ কর্তৃপক্ষ। সেখানেই চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান।
নাভালনিকে গত বছরের আগস্টে হত্যার চেষ্টা করা হয়। সে সময় তিনি সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন। যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বহনকারী উড়োজাহাজ সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। তিনি কোমায় চলে গিয়েছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সেরে ওঠেন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত