প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০ ৬:৫৮ এএম , আপডেট: নভেম্বর ২৮, ২০২০ ১:০৯ এএম
অবশেষে আইপিএলের জন্য অনুশীলনে নেমেছে চেন্নাই সুপার কিংস। আমিরাতে যাওয়ার পর ছয় দিন আইসোলেশনে থাকার পরই অনুশীলন শুরু করেছে বাকি দলগুলো। কিন্তু নিজেদের দলে করোনাক্রান্ত থাকায় তা করতে পারেনি চেন্নাই।

অবশেষে আমিরাতে যাওয়ার দুই সপ্তাহ পর  শুক্রবার অনুশীলন শুরু করেছে ধোনির দল। স্বাভাবিকভাবেই এই অনুশীলন ক্যাম্পে নেই করোনাক্রান্ত ১২ সদস্যের কেউই। তারা রয়েছেন ১৪ দিনের আইসোলেশনে। তবে যারা অনুশীলনে যোগ দিচ্ছেন তাদের সবাইকে বাড়তি করোনা পরীক্ষা করিয়ে নেয়া হয়েছে।

অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সাপোর্ট স্টাফসহ আমাদের দলের যারা প্রথমে করোনা নেগেটিভ ছিলেন, তারা আবারও পরীক্ষা নেগেটিভ প্রমাণিত হয়েছে। আমরা শুক্রবার অনুশীলন শুরু করে দেবো।’

শেয়ার

পাঠকের মতামত

অধরা মিশন হেক্সার স্বপ্ন মুকুটহীন রাজপুত্র নেইমারের অশ্রুসিক্ত বিদায়

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ডাগআউটের বিষণ্নতা ছাপিয়ে ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক মহাকাব্যের নির্মম সমাপ্তি। নরওয়ের ...

রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক হওয়া ...