
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুনে পানি ঢেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকায় মা রহমত ব্রিক ফিল্ডে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।
জানা যায়, গত ১৪ জানুয়ারি শনিবার দুপুরে মা রহমত ব্রিক ফিল্ডে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইট ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের এ নির্দেশ অমান্য করার কারণে ইটভাটার আগুনে পানি ঢেলে বন্ধ করে দেয়া হয়।
এসম উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে স্থানীয় মানুষের দাবী, পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারসেই অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত