নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৬ ২:৩৯ পিএম , আপডেট: মে ৯, ২০২৬ ২:৪৫ পিএম

ঢাকায় বসবাসরত অভয়নগরবাসীর ঐক্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা”।

শুক্রবার (৮ মে) রাতে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান শিল্পোদ্যোক্তা ফাইজুর রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী।

নবগঠিত অভয়নগর উপজেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ (অব:)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হাসান পিএইচএফ, সহ সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান মিলন ও মো. ইমদাদুল হক, অর্থ সম্পাদক ডা. কৃষ্ণ পদ সাহা, সহ অর্থ সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মো. ইয়াছিন শেখ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক তিতাস শীল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী বুলবুল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি আল মামুন, মো. আশরাফ-উল-আলম (পলাশ) ও মো. হাসানুজ্জামান খান (কাজল)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক বিএম মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শেখ আনিছুর রহমান রাজু ও মো. শরিফুল হক, প্রচার সম্পাদক রফিকুল হক, আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ (সিজার), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএম তৌহিদুর রহমান লিপটন, ক্রীড়া সম্পাদক খাইরুল হাসান ডাবু, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান বাবু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তানজিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুদ উর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. হাফিজুর রহমান এবং সহ চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. কাজী নওফেল হায়দার অর্ক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক এফএম নুরউদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. লিটু মন্ডল, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক তরফদার মো. মেহেদী আল-মাসুদ (শিপলু), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল, যুব সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. শামীম রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক কাজী রিয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস মুসলিমা খাতুন এবং আপ্যায়ন সম্পাদক মো. ইসরাফিল হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. মোহাম্মদ আশরাফুজ্জামান রিপন, মইনুল ইসলাম মইন, জাবের গাজী, আতিয়ার রহমান, মোহাম্মদ শাহজালাল ইমদাদ এফসিএ, মো. জুবায়ের হোসেন, শেখ বায়েজিদ মুস্তাকিম, তাপস কুমার দাস, মোবারক হোসেন, জিএম কামরুজ্জামান, শাহ আলম সিদ্দিকী মানিক, মোহাম্মদ শাহাবুদ্দিন এফসিএস, শামসুল আলম রুমেন এবং তাজবীর হোসেন তাজু।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...