
সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৬-দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার দুপুরের দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সংগঠনের জেলা শাখার সভাপতি জুলমাত হোসেনের সভাপতিত্বে বাজার স্টেশন গোল চত্বরে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম মুসা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনি শেখ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সড়ক সম্পাদক করিম শেখ,কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, প্রচার সম্পাদক অপু শেখ, সদস্য শরীফ আহমেদ, মুকুল হোসেন, শাহ আলম শেখ প্রমুখ।
বক্তারা বলেন, মানব সেবা উন্নয়নে বিভিন্ন রোগীদের দ্রুত চিকিৎসা সেবা সহায়তা ও জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্সে পরিবহনের মাধ্যমে মানুষের সেবা দিয়ে থাকি। এ অ্যাম্বুলেন্স পরিবহনে নানাবিধ সমস্যা সমূহ দূরিকরণের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো, সেবাখাতে অ্যাম্বুলেন্স প্রাইভেটকারের আয়কর (বিআরটিএ) কর্তৃক (এআইটি) নেয়া বন্ধ করতে হবে, অ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা দিতে হবে, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অ্যাম্বুলেন্সের টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে, হাসপাতাল সমূহে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা দিতে হবে, অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস দিতে হবে, সড়ক ও মহাসড়কে অ্যাম্বুলেন্স চলাচলে হয়রানী মুক্ত পথ চলতে দেয়াসহ আলাদা লেন করে দেয়ার জোর দাবি করেন। এ দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার





পাঠকের মতামত