
আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম কমেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যাপক সরবরাহ বেড়েছে। এতে মজুত বৃদ্ধি পেয়েছে ৮৮ শতাংশ। ফলে শুক্রবার (১০ মে) ব্যবহারিক ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তাতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে এলএমই’তে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যালুমিনিয়ামের দর হ্রাস পেয়েছে শূন্য ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য স্থির হয়েছে ২৫৪৪ ডলারে।
এলএমই অনুমোদিত গুদামে অ্যালুমিনিয়ামের মজুত ৪২৪০০০ মেট্রিক টন বেড়ে দাঁড়িয়েছে ৯০৩৮৫০ টনে। ২০২২ সালের জানুয়ারির পর যা সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সরবরাহ বাড়ছে। সেই সঙ্গে মজুত বৃদ্ধি পাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও বাড়তে পারে।
এএমটিকে দেয়া সাক্ষাৎকারে অর্থনীতি বিশেষজ্ঞ ড্যানিয়েল স্মিথ বলেন, অ্যালুমিনিয়ামের চাহিদা তুলনামূলকভাবে কমেছে। এই প্রেক্ষাপটে মজুত বেড়ে গেছে। ব্যবসায়ীরা আগেই বুঝতে পেরেছিলেন, এমনটি হতে পারে। স্বাভাবিকভাবেই দর কমেছে।
৩ মাস মেয়াদি চুক্তিতে প্রতি মেট্রিক টন অ্যালুমিনিয়ামের দামে ৪৭ ডলার ছাড় দেয়া হচ্ছে। কারণ, সরবরাহ ও মজুত বেড়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। সাপ্তাহিক ভিত্তিতে বিগত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জেগেছে।
এতে ডলারের মান কিছুটা কমেছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে যেকোনো ধাতু কেনা সস্তা হয়ে গেছে। তামা, নিকেল, অ্যালুমিনিয়ামের দাম কমেছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত