প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ৬:৪১ পিএম , আপডেট: আগস্ট ১৫, ২০২৪ ৬:৪৫ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আইন নিজের হাতে তুলে নিবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।

বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এ্যানি চৌধুরী আরো বলেন, কোন ভাবে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল হত্যা, গুম, হামলার বিচার করা হবে। এসময় তিনি শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার জন্য আবু তাহেরের সন্ত্রাসী পুত্রদেরকে দায়ি করেন। তিনি অবিলম্বে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান।

বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ন-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হাুরুনুর রশিদ হারুন, কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল,  জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম,  সাধারণ  আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...