
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নে আকিজ ট্রেক্সটাইল মিলের বিষাক্ত বর্জ্য পানিতে জাগীর মেঘ শিমুল মৌজার প্রায় ১৬ একর কৃষি জমি অনাবাদি। মুখ খুলতে সাহস পাচ্ছে না অসহায় কৃষকেরা।
জানা যায়, এলাবাসীর উন্নয়নের জন্য মিলের পাশ দিয়ে সরকারি প্রকল্পের আওতায় রাস্তা তৈরী করেন স্থানীয় সরকার। সেই রাস্তার উপর দিয়ে বিগত দুই বছর যাবৎ আকিজের বর্জ্য পানি ও রাবিশ ফেলে একদিকে ক্ষতি করছে সরকারি রাস্তা ও অন্য দিকে টেক্সটাইলের পানি জমে থাকায় ক্ষতি হচ্ছে কৃষকের কৃষি জমি। যার ফলে ভোগান্তিতে পরছে পথচারীরা, কৃষক উৎপাদন করতে পারছে না ফসল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ রাখার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অমান্য করে কৃষি জমি নষ্ট করছে আকিজ টেক্সটাইল মিল কর্তৃপক্ষ।
অপরদিকে এই মিলের বর্জ্য পানি ধলেশ্বরী নদীতে ফেলে দূষিত করে করছে পানি ও বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর দরুন নদীর মাছসহ বিভিন্ন ধরনের প্রাণী মারা যাচ্ছে প্রতিনিয়ত। এলাকার মানুষ নদীতে আর আগের দিনের মত আর কাজ করতে পারচ্ছে না এবং ভোগান্তিতে দিন রাত কাটাতে হচ্ছে নদীর তীরবর্তী বসতীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আকিজ টেক্সটাইল মিলের পাশ দিয়ে সরকারি রাস্তা ও কৃষি জমিতে ফেলা হচ্ছে বিষাক্ত বর্জ্য পানি। যার ফলে রাস্তা দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীদের যাতায়াত মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রায় ১৬ একর কৃষি জমি অনাবাদি হয়ে পড়ে আছে। অসহায় জমির মালিকরা স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের নিকট জানালেও পায়নি কোনো প্রতিকার।
জাহাংগীর,ফজল,আয়নালসহ একাধিক স্থানীয়রা জানান, আকিজ টেক্সটাইল মিলের বর্জ্যে রাস্তাসহ কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় রাবিশ ফেলার কারণে খালি পায়ে হাটা যায় না এবং আকিজের পানি জমে থাকার কারণে আমাদের এলাকার কৃষি জমি অনাবাদি হয়ে পড়ছে। আমরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে জানিয়েও কোন প্রতিকার পাইনী।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম রাজা ও ডালিয়া বেগমের সাথে কথা বললে তারা জানান, আমরা এ বিষয়ে আকিজ কোম্পানির কর্তৃপক্ষকে বলেছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেয় না।
জাগীর ইউনিয়নের চেয়ারম্যান মো: জাকির হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আকিজের বর্জ্য পানিতে রাস্তা ও কৃষি জমির ক্ষতি হলে তাদেরকে ডেকে এনে বন্ধ করার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে আকিজ টেক্সটাইলের ডিজিএম জাকির হোসেনের সাথে কথা বলতে চাইলে, গেটের সিকিউরিটি নুরআলম গণমাধ্যম কর্মীদের বলেন, আপনারা অপেক্ষা করেন আমি স্যারের সাথে কথা বলে আসি। তিনি এক ঘন্টার পর এসে বলেন, আপনারা আগামী ২ তারিখে পর যে কোন একদিন আসেন স্যার আপনাদের সাথে কথা বলবে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইউসুফ আলী জানান, পরিবেশ দূষিত হলে এবং ঘটনাস্থলে গিয়ে অনিয়ম পেলে ব্যবস্থা নিব।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচারক ড. রবীআহ নুর আহমেদের সাথে কথা বললে তিনি জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে কৃষি জমি সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।
এসকে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত