
আমাদের শিক্ষার্থীদের উদ্ধাবিত অনেক কিছু দেখেছি। তারা এখন থেকেই অনেক ক্রিয়েটিভ। আমাদের শিশুদের নতুন নতুন চিন্তা ও উদ্ধাবনি আমরা লক্ষ্য করেছি। অভিভাবকরা তাদের আরও বেশি যত্ন নিবেন। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। সরকার সে লক্ষে কাজ করছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মঞ্জু শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতা বিকাশের লক্ষ্যে বিজ্ঞান মেলা ও ইংরেজি অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।
শনিবার (১১ জুলাই) নগরীর একটি অভিজাত কনভেনশন হলে আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, আরডিএম ইন্টারন্যাশনাল স্কুল প্রথম থেকেই অভিভাবকদের কাছে আস্থা অর্জন করেছে। এটি একটি ব্যতিক্রমীধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এ স্কুলের একজন সম্মানীত উপদেষ্টা হিসেবে আমি আশা করবো স্কুলটি আরও ভালো করবে আরও এগিয়ে যাবে।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম এবং হাসান হাবিবুন্নবী শোভন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএম ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মো. জুনায়েদ বিন জামান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের সিইও রুবায়েত বিন জামান।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, গবেষণাভিত্তিক মডেল ও বৈজ্ঞানিক উদ্ভাবন উপস্থাপন করে। পাশাপাশি ইংলিশ অলিম্পিয়াডে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি ভাষার দক্ষতা, শব্দভাণ্ডার, ব্যাকরণ ও যোগাযোগ সক্ষমতার পরিচয় দেয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীলতা ও মেধার ভূয়সী প্রশংসা করেন।
বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের সৃজনশীল প্রজেক্ট প্রধান অতিথি ঘুরে ঘুরে দেখেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এসকেএস
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত