
খুলনার কয়রায় মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী এবং সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা কালভার্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা গ্রামের আকরাম হোসেন, মারুফা খাতুন , জেসমিন সুলতানা, মফিজুল ইসলাম , নাজমুল হক, মমতাজ পারভীনসহ শতাধিক নারীপুরুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন বিদ্যালয়ে সকাল ১০ টায় উপস্হিত হয়ে দুপুর ১ টায় চলে যান। ছাত্রছাত্রীদের ঠিকমত পাঠদান করান না। স্কুলের ছাত্রদের দিয়ে তার ব্যক্তিগত কাজ করান। বিদ্যালয় চলাকালে গায়ে গামছা দিয়ে ক্লাস করতে দেখা গেছে তাকে, বিদ্যালয়ের প্রাঙ্গন অপরিষ্কার রাখায় এলাকার অভিভাবকরা তাদের সন্তান দের ওই বিদ্যালয়ে পাঠাতে চান না বলেও অভিযোগ করেন। প্রধান শিক্ষকের পছন্দের লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠণ করায় প্রতিকার চেয়ে গণ স্বাক্ষরে করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে মানববন্ধনে জানা যায়।
মানববন্ধনে এলাকাবাসী আরও জানান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুলসুম নাহার স্কুলে না এসে প্রধান শিক্ষকের সহায়তায় হাজিরা দেখিয়ে বেতন তুলছেন। মানবন্ধনে বক্তারা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এবিষয়ে জনতে চাইলে মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন বলেন, মানববন্ধনে আমার উপর যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও বানোয়াট।
উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধনের খবর জেনেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।
টিআর
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত