
দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭ টায় ব্রজ গোপাল টাউন হল মিলনায়তনে শিবির ভোলা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্বের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ যাচ্ছে। আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও আদর্শ দেশ প্রেমিক নাগরিকের পক্ষে কাজ করার উদাত্ত আহবান জানান।
তিনি আরো বলেন, ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম ও আল্লাহ সাহায্য প্রার্থনা করে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু,জাকসু,রাকসু ও চাকসু আল্লাহর অসীম রহমতে বিজয় লাভ হয়েছে। ধৈর্য আর সাহসিকতার সহিত দ্বিনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন।
উপশাখা যে চারটি নিয়মিত কাজ রয়েছে তা সবাইকে যথাযথভাবে পালন করতে হবে।
তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।
ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীন সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম , বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ , ছাত্রশিবিরে সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান,সাবেক জেলা সভাপতি আলমগীর মোঃ সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চরফ্যাশনে বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
এনজে
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত