
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে অগ্নিকান্ডে একই পরিবারের বসত বাড়ির ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে। নিহত হয়েছেন শতবর্ষী নারী গুলজান বেগম।
শুক্রবার বিকেল ৩টার দিকে পুরুলিয়া বাজার সংলগ্ন খড় ব্যবসায়ী বক্কার আলীর খড়ের পালা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোরের ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসেন। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ টাকা, আসবাবপত্র, ফসলাদিসহ
ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে আবু বক্কারের খড়ের পালা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বক্কারের ধানের খড়ের পালা ও বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও ৯টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে গুরুদাসপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ততক্ষণে আগুনে বাড়ির ৯টি ঘর পুড়ে যায়। এতে গুলজান বেগম (১০৫) আগুনে পুড়ে ঘরের মধ্যেই মারা যায়।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন,ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত