
বরিশাল জেলার আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ দেশী চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার (দর্জিরপাড়) গ্রামে সুশান্ত সরকারের বাড়িতে কয়েকজন মিলে মদপান করার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সমীর রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে সুশান্ত সরকার, পলাশ মল্লিক, ননী মন্ডল, জন গাইন ও সুশান্ত সরকারের স্ত্রী শ্রাবনী গাইনসহ ৫ জনকে ৫১ লিটার দেশীয় চোলাই মদ ও ১শত ১০ গ্রাম গাঁজাসহ মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার বিকেলে মামলা দায়ের করেন, যার নং-৩(৮-১-২০২৫)।
গ্রেফতারকৃতদের বুধবার সন্ধ্যায় বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এম জি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত