
সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা থেকে প্রকাশিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় দৈনিক আজকের কণ্ঠস্বর-এর ‘শ্রেষ্ঠ প্রতিবেদক-২০২৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার এস. এম. সাইফুল ইসলাম কবির। তিনি জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, বাগেরহাট রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান এবং মোড়লগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক আজকের কণ্ঠস্বর-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবনস্থ জে এস রিভার ভিউ পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত তাঁর হাতে ‘শ্রেষ্ঠ প্রতিবেদক-২০২৬’ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও সুধীজন করতালির মাধ্যমে তাঁর এ অর্জনকে অভিনন্দন জানান।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে এস. এম. সাইফুল ইসলাম কবির সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনপদের জীবনসংগ্রাম, মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, কৃষি, সামাজিক বৈষম্য এবং জাতীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তাঁর একাধিক প্রতিবেদন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অপতথ্য ও গুজবের ভিড়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এস. এম. সাইফুল ইসলাম কবির তাঁর সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর এই সম্মাননা কেবল ব্যক্তিগত অর্জন নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতারও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
সম্মাননা গ্রহণ করে এস. এম. সাইফুল ইসলাম কবির বলেন, “এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরাই আমার অঙ্গীকার। সম্পাদক, সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জনস্বার্থ, মানবাধিকার, পরিবেশ ও দেশের প্রান্তিক মানুষের কথা একই নিষ্ঠা ও সাহসের সঙ্গে তুলে ধরতে কাজ করে যাব।”
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংবাদিকদের মিলনমেলা, সম্মাননা প্রদান ও মতবিনিময় সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মাত্র দুই বছরের পথচলায় উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ, সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় জনপদের সংকট, মানবাধিকার ও জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরে দৈনিক আজকের কণ্ঠস্বর পাঠকমহলে একটি নির্ভরযোগ্য ও আস্থাশীল সংবাদমাধ্যম হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।
টিআর
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত