জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে তিনটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

পাঠকের মতামত