
রাতভর নাটকীয়তার পর প্রায় ২৩ লাখ টাকাসহ আটক হওয়া পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে তার ১০ সহযোগীসহ আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (৭ মে) দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার কারণ হিসেবে র্যাব জানিয়েছে, চেয়ারম্যান প্রার্থী শাহীন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। তার সাথে থাকা অর্থ নির্বাচনী ব্যয়সীমার মধ্যে হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে র্যাব।
তবে গতরাতে আটকের পর র্যাব কমান্ডার এহতেশামুল হক খান জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুজ্জামান অনৈতিক কাজে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেিলেন।
ছাড়া পাওয়ার পর দুপুর ২টার পর নিজ এলাকায় ফেরেন শাহীন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ সময় নেতাকর্মীদের শান্ত হয়ে ঘরে ফিরে যাবার অনুরোধ করেন এবং আগামীকাল ৮ তারিখ উপজেলা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আটকের ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন শাহীন ও তার নেতাকর্মীরা।
শাহীনুজ্জামান শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী।
এআরএস
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত