
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণপিটুনীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই ডাকাতের নাম মুকুল (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে যায়। আশপাশ থেকে চারশ’ থেকে পাঁচশ’ স্থানীয় লোকজন বের হয়ে ডাকাতদলকে ঘেরাও দেয়। সাত থেকে আট জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনী দিলে ঘটনাস্থলে সে নিহত হয়।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন। পরে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।
এম জি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত