
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।
আজ শনিবার দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নাম করে মাঠে সংঘাত করে কোনো লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হঠানোর জন্য অতিবাম-অতিডান মিলেমিশে একাকার হয়েছে। তাদের লক্ষ্য একটাই—হটাও শেখ হাসিনা। তারা এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর ভাতিজার বিয়েতে অংশগ্রহণের জন্য ঢাকা থেকে হেলিকপ্টারে ফেনী গার্লস ক্যাডেট কলেজে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নোয়াখালীর উদ্দেশে রওনা হন।
যাওয়ার পথে ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলের পাপড়ি ছিটিয়ে অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/এএস
- ১আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ২নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৩ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৫ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ৯উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত