
ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক হওয়ায় পিতাকে কোপালেন আ’লীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটরচর বাজারে এঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, ঘটকচর ইউনিয়নের সাবেক মেম্বার আমিনুল রহমান দুলালের ছেলে মো. আহাদ রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। তিনি ওই বিশ^বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক হিসেবে আন্দোলন করে আসছে। যা তিনি নিয়মিত তার ফেইসবুক পেইজে আপলোড করে আসছে। এরই জেরে ঘটকচর ইউনিয়নের আ’লীগের সভাপতি জয়নাল মাতুব্বরসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে।
মঙ্গলবার রাতে দুলাল মেম্বারকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে দুলাল মাতুব্বরের মাথা, দুই হাত ও পায়ে একাধিক স্থানে কোপানো হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তাদের আহত পরিবারের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে কোটাবিরোধী আন্দোলনের সমন্বায়ক মো. আহাদ রহমান বলেন, ‘আমি শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম। সে কারণে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে নানা তথ্য দিয়েছি। সেই কারণে আমার পিতার সাথে আ’লীগের নেতা জয়নাল মাতুব্বর গংরা হুমকি-ধামকি দিয়েছে। আমি তাদের কথা শুনেনি, তাই আমার বাবাকে এভাবে কুপিয়ে জখম করলো। আমি এদের বিচার দাবি করি। সেই সাথে তাদের যে হামলা ভাঙচুর কার্যক্রম করছে, সেসব বন্ধের দাবি করছি।’
তবে এঘটনায় জয়নাল মাতুব্বরকে পাওয়া যায়নি। তিনি গা-ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়া মাদারীপুর সদর থানা পুলিশকেও পাওয়া যাচ্ছে না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের ফোনও বন্ধ পাওয়া গেছে
এসকে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত