
আফগানিস্তানের শাসনক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সতর্ক করে বলেছেন, সরকারে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে শিগগিরই দেশটিতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এর আগে, ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা। এই সরকারে তালেবানের বিতর্কিত ও সন্ত্রাসী তালিকায় নাম থাকা নেতারা থাকলেও আফগানিস্তানের ক্ষুদ্র জাতিসত্তার কোনো প্রতিনিধি স্থান পাননি। এ ছাড়া কোনো নারীও নেই এ সরকারের মন্ত্রিসভায়। এ কারণে সমালোচিত হচ্ছে তালেবান।
ইমরান খান বলেন, আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে মানবিক ও শরণার্থী সংকট দেখা দেবে। এ ছাড়া তখন আফগানিস্তানের মাটি ব্যবহার করবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। পাকিস্তানের উদ্বেগ এসব নিয়ে। কারণ, এসব সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবিলা করতে হচ্ছে তার সরকারকে।
তিনি আরও বলেন, এর অর্থ হলো আফগানিস্তানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে সবার অংশগ্রহণে ইমরান খান সরকার গঠনের কথা বললেও তা আগেই নাকচ করে দিয়েছে তালেবান। তালেবান নেতা মোহাম্মদ মোবিন আগেই বলেছেন, এমন সরকার গঠনের আহ্বান জানানোর এখতিয়ার কারও নেই। মঙ্গলবার আফগানিস্তানের অরিয়ানা টিভিকে তিনি বলেন, পাকিস্তানের মতো তারাও স্বাধীনতা পেয়েছে। তাদের নিজস্ব ব্যবস্থা গড়ে তোলার অধিকার রয়েছে।
- ১দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ২ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৩সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ৪টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ৫লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ৭পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৮সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৯কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ১০এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত