
আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাস উড়ে গিয়ে অন্তত ১১ জন নিহত ও বহু আহত হয়েছেন। রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে ঘটনাটি ঘটেছে বলে সোমবার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সিয়াল জানিয়েছেন।
আহতদের মধ্যে নারী এবং শিশুও আছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ হামলার বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি তালেবান বিদ্রোহীরা।
সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে, এতে দুই জন নিহত ও নয় জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বিদেশি সৈন্য প্রত্যাহার চলার মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে চলছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ওই স্কুলটির ছাত্রী।
চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে সহিংসতা দ্রুত বাড়তে শুরু করে।
পরিস্থিতি মোকাবেলায় কাবুলজুড়ে নিরাপত্তা জোরদার করে উচ্চ সতর্কাবস্থা বজায় রাখার পরও শহরটির শিয়া অধ্যুষিত এলাকার ওই স্কুলটিতে ভয়াবহ হামলা হয়।
আফগান কর্মকর্তারা বলছেন, তালেবান সারা দেশজুড়ে হামলা বাড়িয়ে দিয়েছে। কিন্তু শনিবারের ঘটনার সঙ্গে তারা জড়িত নয় দাবি করে তালেবান হামলার নিন্দা করেছে। তারপর রোববার রাতে আসন্ন ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠীটি।
- ১এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ৫চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৬দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৮সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৯২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ১০সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত