
শীত এলেই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না।এক সময় পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় ছোট বড় সকলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠতো।কিন্তু এখন আর এসব চোখে পড়ে না।ব্যস্তময় জীবনে তা এখন হারিয়ে গেছে বা যাওয়ার পথে।
যতই শীত বাড়তো ততোই যেন পিঠা খাওয়ার ধুম পরে যেত। আমাদের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের পিঠা বিশেষ স্থান দখল করে আছে।বিভিন্ন ঋতুতে আমাদের দেশে ভিন্ন ভিন্ন রকমের পিঠা তৈরী হলেও শীতের পিঠার চাহিদা অনেক বেশি থাকে।
শীতের সকালে ধোঁয়া-ওঠা গরম ভাপা পিঠা খেতে খুবই মজা আমাদের দেশে খুব পরিচিত কিছু পিঠা রয়েছে সেগুলো হলো-চিতই,দুধ চিতই পাটিসাপটা,দুধপুলি,পাকোয়ান,ডিম চিতই,সিদ্ধ কুলি পিঠা ,তিলের পিঠা,গোলাপফুল পিঠা,বিবিখানা পিঠা,লবঙ্গ লতিকা,নকশি পিঠা,গোকুল পিঠা,পাতা পিঠা,নারু পিঠা, পায়েস পিঠা, সুজি পিঠা, সেমাই পিঠা,নৌকা পিঠা, পয়সা পিঠা, নুডুলস পিঠা, কাঁটা পিঠা, ম্যারা পিঠা, বেনী পিঠা, তালের পিঠা, ক্লিপ পিঠা, কলা পিঠা, শামুক পিঠা, ফুলকপি পিঠা, আঙ্গুরী পিঠা, ডোনাট পিঠা, শিমফুল পিঠা,চপ পিঠা, গজা পিঠা, টক পিঠা, বৈশাখী পিঠা,মালাই পিঠা, তেলে ভাজা পিঠা, ডিমের ঝাল পিঠা,ঝাল মসলা পিঠা, চকলেট পিঠা, সংসারী পিঠা, বিস্কিট পিঠা ইত্যাদির বেশ নাম রয়েছে।
প্রতিটি ঘরে ঘরে রকমারি পিঠা তৈরির উৎসবে মেতে উঠে বাড়ির গৃহিণীরা।এখন আর শীতের পিঠা তৈরীর আয়োজন চোখে পড়ে না পাড়া-গাঁয়ে।আত্মীয়-স্বজন আছে আগের মতোই,নেই শুধু মধুর সম্পর্ক।সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা,বদলে যাচ্ছে রুচি।হারিয়ে যাচ্ছে পিঠা তৈরীর আমেজ।
কালের বিবর্তনের সাথে সাথে আমাদের গ্রামীণ সংস্কৃতিগুলো ধীরে ধরে হারিয়ে যাচ্ছে।আমাদের নতুন প্রজন্ম থেকে হারিয়ে যাচ্ছে পিঠা।শীত মৌসুমে নিজ নিজ বাড়িতে বা মাঝে মাঝে পিঠা উৎসবের আয়োজন করা গেলে বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব বা শীতের পিঠা ফিরে পাবে তার হারানো গৌরব।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত