
ইয়েমেনের বিরুদ্ধে আবার আগ্রাসন চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনের হুদায়দা ও সা’দা প্রদেশের ১৫টি লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন বাহিনী।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ হামলা চালায় তারা।
ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টিভি এই তথ্য জানিয়েছে।
সূত্রটি বলেছে, হুদায়দা প্রদেশের রাস ইসা জেলায় আটটি এবং আল-জায়দিয়া জেলায় তিনটি হামলা চালানো হয়। বাকি আগ্রাসনগুলো সা’দা প্রদেশের একাধিক জেলায় চালানো হয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত তিন সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে আমেরিকা ও ব্রিটেন।
হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে।
কিন্তু হুথি নেতারা বারবারই এ কথা সাফ জানিয়ে দিচ্ছেন যে, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা।
তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে।
সূত্র:প্রেসটিভি
বিএইচ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত