
ভারতে লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর এক দফা। স্বাভাবিকভাবেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হয়ে আসছে। এই পরিস্থিতিতে সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
সোমবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগামী ১ জুন পর্যন্ত আদালতে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। সেই হিসাবে ২ জুনই তাকে আবার জেলে ফিরতে হবে। এর আগেই জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করলেন তিনি।
এদিন সুপ্রিম কোর্টে ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এই আবেদন করেছেন তিনি। কেজরিওয়াল জানিয়েছেন, তার একাধিক মেডিকেল টেস্টের প্রয়োজন। পিইটি স্ক্যান, সিটি স্ক্যান করাতে হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী জানান, জেলে থাকাকালীন ৭ কেজি ওজন কমে গেছে তার। কেটোন লেভেলও বেড়ে গেছে। এজন্য চিকিৎসকদের পরামর্শেই আরও কিছুদিন সময়ের প্রয়োজন।
কেজরিওয়ালের লিগাল কাউন্সিলের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, তার সুস্থতার জন্য এই পরীক্ষা করা প্রয়োজন।
আগামী ১ জুন কেজরিওয়ালের জামিনের মেয়াদ শেষ হচ্ছে। ২ জুন তাকে আত্মসমর্পণ করতে হবে। আবারও তাকে ফিরে যেতে হবে জেলে।
গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে তাকে পাঠানো হয় তিহাড় জেলে।
তবে ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আইনজীবীদের দাবি ছিল, নির্বাচনী প্রচার থেকে কেজরিকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে।
সেই আবেদনের ভিত্তিতেই গত ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় দেশটির সুপ্রিম কোর্ট।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত