
আবারও বাংলাদেশের রেটিং কমিয়েছে ফিচ রেটিংস। এদেশের রেটিং ‘বিবি মাইনাস’ থেকে ‘বি প্লাস’ এ নামিয়ে এনেছে তারা। তবে অর্থনৈতিক পূর্বাভাস (আউটলুক) স্থিতিশীল বলে জানিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থাটি।
সোমবার ( ২৭ মে) বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের ওয়েবসাইটে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিচ। তাতে এসব তথ্য জানা গেছে।
সংস্থাটি বলছে, বাংলাদেশের অর্থনীতির ব্যাহ্যিক খাতে অবনতি ঘটেছে। ২০২২ সালের পর থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয় ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তবে তা যথেষ্ট নয়।
মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতন অব্যাহত রয়েছে। সম্প্রতি ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে এদেশের কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বিদ্যমান সমস্যা সমাধানে কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত নয়।
সর্বোপরি, বহিঃস্থ বিষয়গুলো ক্রমাগত দুর্বল হচ্ছে। সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও সেগুলো সমাধাপন চ্যালেঞ্জিং হতে পারে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য বাহ্যিক বিষয়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এদেশে এখনও মূল্যস্ফীতি চড়া রয়েছে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংস্কার অনুসরণ করছে। ইতোমধ্যে ব্যাংকিং খাত দুর্বল হয়েছে।
সরকারের বৈদেশিক ঋণ তুলনামূলক কম রয়েছে। তবে রাজস্ব হ্রাস পেয়েছে। প্রবৃদ্ধি মাঝারি হওয়ার সম্ভাবনা আছে। সেটা অবশ্য বিশ্ব আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক।
বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমে যাচ্ছে। যার মূল কারণ, অবৈধ পথে রেমিট্যান্স প্রবাহ। এ থেকে শিগগিরই নিস্তার পাওয়ার উপায় নেই। সবকিছু বিবেচনায় নিয়ে বাংলাদেশের রেটিং বি প্লাসে নামিয়ে আনা হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে এদেশের লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) বিবি মাইনাস করে ফিচ রেটিংস। অর্থাৎ ৮ মাসের মধ্যে আবারও ঋণমান অবনমন করলো মার্কিন প্রতিষ্ঠানটি।
বিশ্বে তিনটি ঋণমান নির্ধারণী প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো একত্রে ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিতি। ফিচ তাদের একটি। বাকি দুটি মুডিস ও এসঅ্যান্ডপি।
- ১সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ২সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৩পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ জুলাই
- ৪পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ৫আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা
- ৭মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় আহত ২
- ৮ইস্টার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ইউনিলিভার কনজুমারের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৪জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৫চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৬রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৭মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৮সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত