
গেল অক্টোবরে ঘরের মাঠে কাদিজের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এবার কাদিজের মাঠেই ৩-০ গোলের ব্যবধানে জিতে যেন তারই প্রতিশোধ নিল জিনেদিন জিদানের দল। সেই সঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা।
কাদিজের বিপক্ষে জয়ের পর ৩২ ম্যাচে ২১ জয়, ৭ ড্র আর ৪ হারে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে সমান ৭০ পয়েন্ট হলেও রিয়ালের বিপক্ষে মুখোমুখি দেখায় পিছিয়ে থেকে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সেভিয়া আর ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে বার্সেলোনা।
ইনজুরি জর্জিত রিয়াল মাদ্রিদের স্কোয়াডে কাদিজের বিপক্ষে মাঠে নামার আগে আরও একটি ধাক্কা মিডফিল্ডার ফেদে ভালভার্দে কোভিড পজিটিভ। তার আগেই হালকা অস্বস্তিবোধ করায় জিদান দলেই ডাকেননি দুই মধ্যমাঠের সেনা লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে। ইনজুরি থেকে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় এখনও ডাক পাননি এডেন হ্যাজার্ড। আর ওদিকে ইনজুরি ও কোভিডের সঙ্গে লড়ছেন অধিনায়ক সার্জিও রামোস।
সব মিলিয়ে ভাঙাচোরা দল নিয়েই কাদিজের আতিথ্য নেয় রিয়াল। ম্যাচের শুরুতে নিজেদের গুছিয়ে উঠতে কিছুটা সময় নেয় রিয়াল। তবে গুছিয়ে উঠে কাদিজের ওপর চড়াও লস ব্ল্যাঙ্কোসরা। তবে আক্রমণ ক্ষুরধার হলেও ফলাফল আসছিল না। অবশেষে অপেক্ষার পালা শেষ হয় ম্যাচের ৩০ মিনিটের মাথায়। ভিনিসিয়াস জুনিয়রকে ডি বক্সের ভেতর ফাউল করলে রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেয় রিয়ালকে। আর স্পট কিক থেকে মৌসুমে নিজের ২০তম গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা।
৩০তম মিনিট থেকে ৪০তম মিনিট পর্যন্ত এই ১০ মিনিটের ঝড়েই কাদিজের বিপক্ষে জয় নিশ্চিত করে ফেলে রিয়াল। বেনজেমার প্রথম গোলের মিনিট তিনেক পর স্কোরশিটে নাম লেখান আলভারো অদ্রিওজোলা। এবারে গোলে অবদান বেনজেমার। আর ৪০তম মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা। আর তাতেই রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে।
বিরতি থেকে ফিরে দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও আর মেলেনি গোলের দেখা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
- ১জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ: স্বাস্থ্যমন্ত্রী
- ২গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: খেলাফত মজলিস
- ৩চব্বিশের চেতনা থাকলে হাসিনা দেশে আসতে পারবেন না : মীর হেলাল
- ৪চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৫লোডশেডিংয়ের জন্য দায়ী বিগত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনব্যবস্থা
- ৬জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ৭জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৮বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৯ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ১০চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৯যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ১০জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে





পাঠকের মতামত