
ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরান থেকে আবারো অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী তুরস্ক। গত মার্চ মাসে তুরস্ক ইরান থেকে ৫৭৬ মেট্রিক টন এবং এপ্রিল মাসে ৪৮৫ মেট্রিক টন তেল আমদানি করেছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়ার পর যুক্তরাষ্ট্র যেসব দেশকে ইরান থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় দিয়েছে তার মধ্যে তুরস্কও রয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে বছরে ৩০ লাখ টন তেল কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সে হিসাবে তুরস্ক ইরান থেকে প্রতিদিন ৬০ হাজার ব্যারেল তেল নিতে পারবে।
পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান থেকে প্রতিদিন তুরস্ক দুই লাখ ব্যারেল তেল কিনতো। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে থেকেই তুরস্ক ইরান হতে তেল কেনা কমিয়ে দেয়।
নভেম্বর মাসে তুরস্কের তেল কেনার পরিমাণ শূণ্যের কোঠায় ছিল। ডিসেম্বর মাসে তুরস্ক ইরান থেকে দুটি ট্যাংকারে করে ৫৪ হাজার ব্যারেল তেল নিয়েছে। কয়েকটি সূত্র মতে- জানুয়ারি মাসে ইরান থেকে আরো এক কার্গো ভর্তি তেল পাচ্ছে তুরস্ক।
এএন
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত