প্রকাশিত: জুন ৭, ২০২২ ১:৪৭ পিএম

সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (০৭ জুন) সকাল থেকে বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলা কর্মবিরতির ফলে স্থলবন্দরে অন্তত ৫টি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এছাড়া কর্মবিরতির ফলে বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি চলছে। আজ সারাদিন এ কর্মবিরতি চলবে।

শেয়ার

পাঠকের মতামত

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে সামাজিক স্বাস্থ্য সচেতনতা ...

স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ...

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ...