
উত্তর কোরিয়া আবারও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘে জানান, পিয়ংইয়ংয়ের নিজের আত্মরক্ষার্থে এরকম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে। যেটি কেউ প্রত্যাখ্যান করতে পারে না।
চলতি মাসে পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কিন্তু কয়েকদিন আগেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল উত্তর কোরিয়া। এর মাঝেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হুমকি নয় বলেও জানানো হয়।
তবে তাদের অবৈধ অস্ত্রের পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, সম্ভবত এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জাপান সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত