
আরেক দফা বেড়েছে মুরগি ও পেঁয়াজের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন- চাল, ডাল ও তেলের দামও ঊর্ধ্বমুখী। এদিকে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছুটা কমেছে সিমের দাম। পাশাপাশি কমেছে কাঁচামরিচের দাম। এছাড়া অধিকাংশ সবজির দাম বেড়েছে।
শনিবার (৯ অক্টোবর) রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি, মোরগ (সোনালি মুরগি) এবং পেঁয়াজের দাম বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকায়। আগের সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬০-১৬৫ টাকা কেজিতে। শুধু তাই নয়, গত এক মাসে ১২০ –১২৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম এখন ১৮০ টাকা। অর্থাৎ এক মাসে মুরগির দাম কেজিতে বেড়েছে ৫৫-৬০ টাকা।
ব্রয়লার মুরগির পাশাপাশি বেড়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগির দামও। এক সপ্তাহ আগেও ৩০০ টাকা কেজিতে বিক্রি হওয়া সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। এ মুরগির দামও গত এক মাসে কেজিতে ১০০-১২০ টাকা বেড়েছে।
মুরগির মাংসের দাম বাড়লেও গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৬০-৫৮০ টাকা কেজিতে। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০-৮৫০ টাকা কেজিতে।
শান্তিনগর বাজারের ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, লকডাউন উঠে যাওয়ার পর থেকে মুরগির চাহিদা বেড়েছে। আর তাতে দাম বাড়ছে। তিনি বলেন, এক মাস আগেও মুরগির কেজি ছিল ১২০-১২৫ টাকা কেজি। এখন সেই মুরগি বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকা কেজিতে।
এ ব্যবসায়ী বলেন, অফিস-আদালত, হোটেল-রেস্তোরাঁ খুলেছে। এছাড়া বিয়েশাদীসহ বিভিন্ন অনুষ্ঠানের কারণে চাহিদা বেড়েছে। সামনে মুরগির দাম আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি।
রামপুরা বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, গত এক মাসে মুরগির দাম ডাবল হয়েছে। একদিকে মুরগির চাহিদা বেড়েছে, অন্যদিকে বন্যা ও বৃষ্টির কারণে মুরগির খামার বন্ধ ছিল। তাই চাহিদার তুলনায় মুরগির সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে।
বাড্ডা বাজারে মুরগি কিনতে আসা জসিম উদ্দিন বলেন, ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা শুনে আর দাঁড়াইনি। পরে দুই কেজি ওজনের পাঙ্গাশ মাছ কিনেছি ১২০ টাকা করে। তিনি বলেন, এত দাম দিয়ে মুরগি কিনে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই মাছ কিনেছি।
এদিকে দুদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। রামপুরা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মাইনুল হাসান বলেন, এক সপ্তাহে আগেও পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা ছিল। এখন বিক্রি করছি ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে। তিনি বলেন, দেশি পেঁয়াজ ৮০ টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি করছি ৭০-৭৫ টাকা কেজিতে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, পূজা ও বন্যার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। তাই পেঁয়াজের দাম বেড়েছে।
পেঁয়াজের পাশাপাশি আদার দামও বেড়েছে। বাজারে দেশি ছোট রসুনের কেজি ৬০ টাকা হলেও দেশি বড় রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। সাদা আলু বিক্রি হচ্ছে কেজি ২০-২৫ টাকাতে।
রাজধানীর বাজারগুলোতে সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১৬০ টাকা কেজি দরে সবজি বিক্রি হচ্ছে। এর মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কাঁচা পেঁপে। এ সবজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজিতে। বাজারে সবচেয়ে বেশি দামে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো ও গজর।
শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সিমের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১৮০ টাকা থেকে কমে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলা ও বরবটি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে। ঝিঙে ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি। বেগুন, পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে।
বাজারে আসা শীতের অন্য আগাম সবজির মধ্যে ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। মুলার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।
এছাড়া কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলা শাকের আঁটি ১৫ থেকে ২০ টাকা, কলমি শাকের আঁটি ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেবুর হালি ২০ টাকা, মাঝারি সাইজের লাউ ৩০ টাকা ও জালি কুমড়া প্রতি পিস ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
- ১বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না
- ২শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৩বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
- ৪ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৫এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে সমন্বিতভাবে কাজ করতে হবে
- ৬ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের তাগিদ
- ৮২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ৯ইলিশের উৎপাদন ও বিচরণে বড় বাধা দূষণ
- ১০সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
- ১ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু
- ২‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৩বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো
- ৪চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৫অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৬বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
- ৭শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৮ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৯অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই





পাঠকের মতামত