প্রকাশিত: মে ১০, ২০২২ ১০:৩৭ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডকে আরও শেয়ার বাজার বিক্রি করার অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে গত ২৮ এপ্রিল পৃথদ দুটি চিঠি দিয়ে অনুমতি দিয়েছে কমিশন।

উল্লেখ, দীর্ঘদিন ওভার দ্য মার্কেটে (ওটিসি) ছিল মাগুরা গ্রুপের এই দুটি কোম্পানি। গত বছরের ১৩ জুন কোম্পানি দুটির শেয়ার লেনদেন মূল মার্কেটে শুরু হয়। এরপর থেকেই শেয়ার দুটি নিয়ে শুরু হয় কারসাজি। যাতে করে অস্বাভাবিক হারে বাড়ে শেয়ার দর।

ডিএসই সূত্র মতে, বর্তমানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে ৮ দশমিক ৯৭ শতাংশ শেয়ার বা ১১ দশমিক ৬৪ লাখ শেয়ার অফলোড করবে কোম্পানির পরিচালকরা। অন্যদিকে, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ৫৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। এর মধ্যে ৮ দশমিক ৮২ শতাংশ বা ১০ দশমিক ৬৪ লাখ শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা পরিচলকরা।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, শেয়ার বিক্রি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই  কোম্পানিগুলোকে এসইসি (অভ্যন্তরীণ বাণিজ্যের নিষেধাজ্ঞা) বিধিমালা, ১৯৯৫ পরিপালন করতে হবে।

অন্যদিকে, কোম্পানিগুলোর সুদের বোঝা কমানো,ব্যাংকিং সুবিধা নিয়মিত করা এবং ব্যাংকের দায় পরিশোধের জন্য এই টাকা ব্যবহার করতে বলা হয়েছে। সেই জন্যে শেয়ার বিক্রির পুরো টাকা কোম্পানিকে সুদমুক্ত ঋণ দিতে হবে। একই সাথে শেয়ার বিক্রি করার পর এই কার্যক্রম শেষ করে ৪৮ ঘন্টার মধ্যে বিএসইসিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে ব্যাংক ঋণ পরিশোধের বিষয়টি মূল্য সংবেদনশীল তথ্য হিসাবে প্রচার করতে বলা হয়েছে। শেয়ার বিক্রির আগে সিকিউরিটিজ আইন অনুযায়ী একটি ঘোষণা দিতে বলা হয়েছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং:

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের বর্তমান পরিশোধিত মূলধন ১০ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০। এর মধ্যে ৪৩ দশমিক ৯৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, দশমিক ৫৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং বর্তমান পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৮ কোটি ৫৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫। এর মধ্যে ৫৩ দশমিক ৮৩ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, দশমিক ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। কোম্পানিটির স্বল্প মেয়াদে ঋণ রয়েছে ৩০ কোটি ৭৬ লাখ এবং দীর্ঘ মেয়াদে ঋণের পরিমাণ হলো ৪২ কোটি ৯১ লাখ টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...