
এক আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে অন্য আর্থিক প্রতিষ্ঠানের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা জারির আগে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী একধাপের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা পাস থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা ডিএফআইএম সার্কুলার নং-০১/২০২৩ জারির অব্যবহিত আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী একধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন। তবে কর্মকর্তাদের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারে বর্ণিত নির্দেশনা অবশ্যই পরিপালিত হতে হবে।
এতে বলা হয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। তবে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা জারির আগে অব্যবহিত আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার অব্যবহিত পরবর্তী এক ধাপে অন্য কোনো ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে এ সংক্রান্ত নীতিমালা অনুসরণীয় হবে।
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় পাশের বাধ্যবাধকতা হতে অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যবসা সংক্রান্ত মৌলিক সেবার সাথে সংশ্লিষ্ট এমন কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৫বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৯জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে





পাঠকের মতামত