
আগামী ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে দুইজন মেয়র প্রার্থী, তিনজন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও একজন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে যাচাই-বাছাই চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। এ নির্বাচনে যাচাই-বাছাইয়ে আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৩জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫জন, সাধারণ সদস্য পদে ৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ, মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আলফাডাঙ্গা তিন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের প্রমুখ।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে মেয়র পদে মো. মাহাবুব হোসেন ও এস এম হাবিবুর রহমান। এছাড়া পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ মিজানুর, ২ নম্বর ওয়ার্ডের আবু হাসান মিয়া ও ৯ নম্বর ওয়ার্ডের শাহাজাহান তালুকদার। অপরদিকে আলফাডাঙ্গা সদর, গোপালপুর ও বুড়াইচ ইউনিয়নের তিনটি পদের মধ্যে শুধুমাত্র গোপালপুর ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য পদপ্রার্থী মোসা. রাবেয়া বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জানান, বাতিল হওয়া মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। তফসীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পৌরসভা ও এসব ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
- ১চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ২পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৩ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৪আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৬টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৭বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত