
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কর্মীসভায় দাওয়াত না পেয়ে উপজেলা আওয়ামীলীগের একাংশ মঙ্গলবার (২৯ মার্চ) নগরকান্দা উপজেলার তালমার মোড়ে এক পথসভায় পথ সভার আয়োজন করে।
পথ সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য ও যমুনা গ্রুপের পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ আগামী দিনের আওয়ামীলীগের সকল কমিটি হবে সন্ত্রাসী, চাঁদাবাজ ও রাজাকার মুক্ত। কোন রাজাকার পরিবারের সদস্য,সন্ত্রাসী,চাঁদাবাজদের আওয়ামীলীগে স্থান নেই।
পথ সভায় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান, আজ নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা আওয়ামীলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। কিন্তু নিয়মানুযায়ী উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী দাওয়াত পাওয়ার কথা থাকলেও ওই কর্মী সভায় দাওয়াত দেওয়া হয় নাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীদের। তারই প্রেক্ষিতে জামাল হোসেন মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা তালমা মোড়ে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করতে।
এসময় অন্যান্যের মধ্যে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান মোল্যা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস শেখ, দপ্তর সম্পাদক বাবু হরিশ চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান ,তালমা আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, লস্করদিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি জালাল মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সদস্য তপন কুমার ত্রিবেদী, বাবুল আকতার, নলীন কুমার বিশ^াসসহ কয়েক’শ নেতাকর্মী।
এদিকে পথসভা চলাকালে নগরকান্দার কর্মী সভায় যোগ দেয়ার উদ্যেশ্যে ফরিদপুর থেকে যাওয়ার পথে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামাল হোসেন মিয়া। এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জামাল হোসেন মিয়া।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত