
আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে নারীর অর্জন ও সফলতার কথা তুলে ধরে প্রকাশিত হলো বিশেষ ম্যাগাজিন- আমাদের গল্প। গত শনিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর আয়োজনে বনানীর বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে অনুষ্ঠিত হলো এর প্রকাশনা উৎসব ও আলোকিত নারী সহযোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠান।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, বিশেষ অতিথি ছিলেন অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ ইভা, নারী উদ্যোক্তা সাজিয়া আরমিন শর্মি, রত্না বণিক, বারিশ হক, মডেল বুলবুল টুম্পা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি বলেন- ডিজিটাল বাংলাদেশকে যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার পরিকল্পনা করা হয়েছে, নারীর অংশগ্রহণ ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। নারীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, শিক্ষা, সেবা, প্রশাসনসহ সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত হলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ সভাপতির বক্তব্যে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও বিশেষ ম্যাগাজিন ‘ আমাদের গল্প’ এর সম্পাদক শারমিন সেলিম তুলি বলেন- সমাজের সকল ক্ষেত্রে নারীর মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সে জন্য নারীদের প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। সারাদেশের আলোকিত নারীদের অল্প কয়েক জনের গল্প প্রকাশ করা হয়েছে ‘স্বপ্নজয়ী আলোকিত নারী, আমাদের গল্প’ ম্যাগাজিনে। নারীর সংগ্রাম, অর্জন ও সফলতার গল্প তুলে ধরে এরকম প্রকাশনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্বপ্নজয়ী আলোকিত নারী, আমাদের গল্প ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে নারী উদ্যোক্তা পূনম কাজী, সৈয়দা শামসুন্নেসা লিপি, রাজিয়া সুলতানা, ড. দিলরুবা পারভীন, হেলেনা আফরোজ রুমি, ফারজানা বাতেন, আলেয়া জামান, অধ্যাপক জিনিয়া জেসমিন করিম, হাসিনা মুর্শিদা, কোহিনূর বেগম, মাকসুদা হক, ফাহমিদা জাবীন, হাসিনা আনছার নাহার, শেখ সাদিয়া ফেরদৌসী, মুগনী আক্তার রাতুল, শাহনাজ পারভীন এর অর্জন ও সফলতার গল্প। অনুষ্ঠানে ১৫ জন সংগ্রামী ও সফল নারীকে দেওয়া হয় আলোকিত নারী সহযোদ্ধা অ্যাওয়ার্ড ২০২৩।
কমলাপুর স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শাহনাজ পারভীন, মডেল তাসলিমা তানিয়া, রূপ বিশেষজ্ঞ নীপা আহমেদ ও দিলশাদ শম্পার বিশেষ লেখা প্রকাশিত হয়েছে আমাদের গল্পে। নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিসর বাড়ানোর কৌশল বিষয়ে লিখেছেন হাসিনা আনছার নাহার। শখের ফটোগ্রাফির উপর রয়েছে বিশেষ ফিচার। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এর এমআইএস বিভাগের সাবেক উপ-মহাব্যবস্থাপক লায়লা জেসমিন উদ্যোক্তাদের শক্তি ও সম্ভাবনা বিষয়ে লিখেছেন বিশেষ লেখা।
এছাড়াও উদ্যোক্তা ফারজানা খান আজমি,শর্মিষ্ঠা দে, কোহিনূর বেগম, মহসিনা আক্তার দিতি, মুশাররাত জাহান রিমা, মোস্তারিনা পারভীন রুনি, নিঝুম মাহমুদ, ফাতিমা হাসান রাইসা, রাজিয়া সুলতানা, রেবেকা জেসমিন, রীতা দেবনাথ, রুনি আহমেদ, সাজিয়া আফরোজ, শাহনাজ পারভীন, শিলা বেগম, সীমা পুষ্প, তানিয়া জিয়াউদ্দিন, সুরাইয়া আক্তার এর বিশেষ রেসিপি প্রকাশিত হয়েছে ম্যাগাজিনে। মুহাম্মদ হারুন অর রশীদ এর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে সঙ্গীত পরিবেশন করেন ফারিয়া জাহান, যন্ত্রসংগীতে ছিলেন কুমার বিষ্ণু।
- ১স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ২ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৮সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত