
আল্লাহর নৈকট্য লাভে ইসলামের বাণী সর্বত্র পৌঁছে দেওয়া এবং রাসুল (স.) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত বন্দেগি, পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। ২৫ মিনিটের দোয়া পরিচালনার মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশের মাওলানা জুবায়ের।
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করছেন ইজতেমার আয়োজকরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় রোববার ভোর থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা ইজতেমা ময়দানে ছুটে এসেছেন। অনেক মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।
প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। এখান থেকে যারা ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কী আমল করবেন এবং এখান থেকে যারা মহল্লায় ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কী আমল করবে তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। তাৎক্ষণিক মাওলানা আব্দুল মতিন বয়ান বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিয়েছেন। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক কথা বলেন। বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের।
বিএইচ
- ১কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- ২ডাক্তার হতে চান জিপিএ-৫ পাওয়া পিতৃহারা ফাতেমা
- ৩হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
- ৪কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক
- ৫এসডিজির মূল রূপরেখা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারে আগেই ছিল : আমির খসরু
- ৬জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার অভিযোগ
- ৭গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৮সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৯দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ১০অর্থনীতিতে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৮২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৯প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত