ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৭, ২০২৬ ৯:২৫ পিএম

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাঁদপুর ও কুমিল্লা জেলার আংশিক এলাকার আওতাধীন মোট ৭৪টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে।

প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন ।

হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মোঃ ইলিয়াস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট মালিকগণ তাঁদের নিজ নিজ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, আমানত বৃদ্ধির কৌশল এবং ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কীভাবে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

এসময় তিনি এজেন্ট আউটলেটে এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লেনদেন, অটো জেনারেটেড রিসিপ্ট গ্রহণ এবং এসএমএস দেখে নিশ্চিত হয়ে লেনদেন করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...