
প্রজন্মের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি আড়াই বছর আবারও রাতে মাঠে মুখোমুখি হচ্ছেন । যদিও নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে তাদের দল বার্সেলোনা ও জুভেন্টাস। তাই মুখোমুখি লড়াই আপাতদৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। তবে মেসি-রোনালদো বলে কথা। মাঠের লড়াইয়ে তারা কেউ কাউকে ছেড়ে দেয়নি। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচ শুরু হচ্ছে রাত ২টায়।
আজ মঙ্গলবার রাতে মেসির বার্সেলোনা ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে রোনালদোর জুভেন্টাসকে। পুরো ফুটবল বিশ্ব তাই অপেক্ষায় দুই কিংবদন্তির ধ্রুপদি লড়াইয়ের।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুজনের দ্বৈরথ দেখা গেছে হরহামেশাই। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াইয়ে অন্যরকম উত্তাপ ছড়াতো মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। ২০১৮ সালে রিয়াল ছেড়ে রোনালদো পাড়ি জমান ইতালির ক্লাব জুভেন্টাসে। এরপর আর দেখা হয়নি মেসির সঙ্গে।
তাদের সবশেষ সাক্ষাৎ হয়েছে ২০১৮ সালের ৬ মে। ২-২ গোলে ড্রর ওই ম্যাচে গোল করেছিলেন মেসি-রোনালদো দুজনেই।
এ বারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের দুই ক্লাবকে (স্পেনের বার্সা, ইতালির জুভেন্টাস) ফেলা হয় একই গ্রুপে। তাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখির সুযোগ তৈরি হয় রোনালদো ও মেসির।
প্রথম লেগে অবশ্য দুই জনের দেখা হয়নি সবুজ গালিচায়। সেই সময় রোনালদো করোনা আক্রান্ত ছিলেন। বার্সা ম্যাচটা জিতে নিয়েছিল ২-০ গোলে। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। এবার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে চাইবে জুভেন্টাস। রোনালদোও নিশ্চিতভাবে চাইবেন মেসির মাঠে দিনটি নিজের করে নিতে।
বার্সা ও জুভেন্তাস দুই দলই এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। দুই দলের দ্বৈরথ ছাপিয়ে তাই দুই মহাতারকার দ্বৈরথই বড় হয়ে উঠেছে।
রোনালদো বেশ ছন্দে আছেন। ডায়নামো কিয়েভের বিপক্ষে ৭৫০ গোলের (ক্লাব ও দেশ মিলিয়ে) মাইলফলক ছুঁয়েছেন। তুরিনের বিপক্ষে গোল না পেলেও দল ২-১ গোলে ম্যাচ জিতেছে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত