
বিশ্বজুড়ে কোভিড-১৯ এর কারণে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়েছে। এর আঁচ দেশের অর্থনীতিতেও পড়েছে। যা ইতোমধ্যে দেখা যাচ্ছে। এ অবস্থায় প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইন-২০১২ এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এ সংযোজন করা কিছু ধারা আইনে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের কয়েকটি শীর্ষ সংগঠন।
সোমবার (২৯ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিউআইএলডি) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বছরের অর্থ বিল পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি যে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এবং ভ্যাট আইন-২০১২-এ কিছু নতুন ধারা সংযোজন করার প্রস্তাব করা হয়েছে, যা শুধু এই কোভিড-১৯ মহামারির সময়েই নয়, সাধারণভাবেই ব্যবসা পরিচালনায় জটিলতা বাড়াবে, ব্যয়বৃদ্ধির কারণ হবে। একইসঙ্গে রাজস্ব বৃদ্ধিতে সাহায্য করবে না, বরং রাজস্ব ব্যবস্থাপনায়ও জটিলতার সৃষ্টি হবে।’
অর্থনীতিতে গতি সঞ্চালনে বাধাগ্রস্ত হতে পারে মূল্য সংযোজন কর আইন ২০১২-তে এমন ধারাগুলোর মধ্যে আছে ব্যবহারের ভিত্তিতে ইনপুট রেয়াত, আপিলের জন্য পরিশোধযোগ্য বিতর্কিত ভ্যাট ১০ শতাংশ থেকে ২০ শতাংশ করা, ইনপুট ভ্যাট রেয়াতে বৈধ ব্যবসার খরচের ওপর বিধি-নিষেধ এবং বিস্তৃতভাবে উইথ হোল্ডিং ভ্যাট ফের চালু করা। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর এমন ধারাগুলোর মধ্যে আছে টার্নওভারের শূন্য দশমিক ৫ শতাংশ পর্যন্ত অনুমোদনযোগ্য বিজ্ঞাপন ব্যয়ের ওপর বিধি-নিষেধ, করপোরেট করহার এবং গ্র্যাচুইটির ওপর কর।
প্রস্তাবিত বাজেটে এই ধারাগুলো অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে এমসিসিআই, ডিসিসিআই ও বিউআইএলডি।
এদিকে সোমবার সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটের আর্থিক বিল উপস্থাপন করেছেন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত