
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, আহসান উল্লাহ মাস্টার বিএনপির জোট সরকারের আমলের দুঃসময়ে কখনো লড়াই সংগ্রামে পিছপা হননি। আহসান উল্লাহ মাস্টার জনগণের নেতা নন। জনগণকে সাথে নিয়ে সবকিছু মোকাবেলার চেষ্টা করেছেন এবং শহীদ হয়েছেন। তাই আমি মনে করি আহসান উল্লাহ মাস্টার মতো ত্যাগী নেতা গাজীপুর তথা সারা দেশেই প্রয়োজন।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের গাজীপুরের তাজ উদ্দীন আহমদকে হত্যা করেছে, ময়েজ উদ্দিনকে হত্যা করেছে, আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে। সারা দেশেই আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখেই আজকে বড় কথা। এ যেন ভূতের মুখে রাম নাম।
তিনি আরও বলেন, এবার ইলেকশনের কথায় আসেন। ক্ষমতায় যাবেন? একটা দল তার একটা কর্মসূচি থাকে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করবো। আপনার দলের কর্মসূচি আপনি বাস্তবায়ন করবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি অন্য দলের কর্মসূচি বাস্তবায়ন করবে? ক্ষমতায় যাওয়ার একটাই মাত্র বৈধ পথ সেটা হলো ভোটে যাওয়া। ভোটে যাবেন না। তাহলে বিদেশি ও প্রভুরা কোন দেশি ষড়যন্ত্রকারীরা আপনাদের ক্ষমতায় এনে বসিয়ে দিবে?
বিএনপি’র উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা বক্তৃতা দেন নৌকা মার্কায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। আমরা তো ২০ বছর ধরে ক্ষমতায় আছি, তাহলে এই দেশ কি ভারত হয়ে গেছে? না ভারতের চেয়ে আমরা ভালো আছি। মোবাইলে দেখেন ভারতের মানুষের পার ডে ইনকাম কত আর আমাদের কত। আমাদের বিভিন্ন সূচক মাতৃমৃত্যু হার, শিশুমৃত্যু হারসহ সমস্ত সূচকে ভারতের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি।
শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আহসানউল্লাহ মাস্টার ছেলে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, আবদুল হাদী শামীম প্রমুখ।
এআরএস
- ১ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ২আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৩গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৪৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৫৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৬স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত