
চাঁপাইনবাবগঞ্জে আনসার মড়ল (৬৫) নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মা বাদি হয়ে সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। অভিযুক্ত আনসার মড়ল বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে ও একই ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই দুপুরে পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনসার মড়লের মুদিখানার দোকানে। বিষয়টি জানাজানি হলে একটি প্রভাবশালী মহল অভিযুক্তকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে। কয়েক দফায় স্থানীয়ভাবে মিমাংসার চেষ্ঠা করেও ব্যর্থ হওয়ায় এক শিশুর মা গত ২২ জুলাই বাদি হয়ে থানায় এজাহার দেন।
স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী শিশু, পরিবার, এজাহার ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই তিন শিশু। স্কুলের সামনেই রয়েছে আনসার মড়লের মুদিখানার দোকান। সে দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে তিন শিশুকে যৌন নিপীড়ন করে আনসার মড়ল। এসময় আনসার মড়ল তিন শিশুর হাতে পাঁচশ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বল্লে ছুরি দিয়ে কেটে বস্তায় ভরে মহানন্দা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়।
গত রোববার রাতে সদর মডেল থানায় কথা হয় নিপীড়নের শিকার ১১ বছর বয়সী এক শিশুর সঙ্গে। ভুক্তভোগী ওই শিশু কাঁদতে কাঁদতে বলেন, টিফিনের সময় তিনজন মিলে খাবার কেনার জন্য আনসার আলীর দোকানে যান তারা। এসময় দোকানের ভিতরে নিয়ে পর্যায়ক্রমে যৌন নিপিড়ন করা হয় তাদের। এসময় তারা কান্নাকাটি করে ছেড়ে দেয়ার জন্য বলে। পরে তাদের হাতে টাকা দিয়ে ঘটনাটি কাউকে বল্লে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।
স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, আনসার মড়ল মাঝে মধ্যেই শিশুদের যৌন নিপিড়ন করেন। এর আগেও একাধিক শিশুর সাথে পাশবিক ঘটনা ঘটিয়েছে। যা এলাকার সাধারন মানুষ সবাই জানে।কিন্ত প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাইনি।
বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ফজলে রাব্বি রেনু বলেন, দীর্ঘদিন ধরেই আনসার মড়ল নিজ দোকানে দরজা আটকিয়ে শিশুদের যৌন নিপিড়ন করে আসছিল। একই সঙ্গে তিন শিশুর ঘটনায় পুরো এলাকাজেুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুলের অন্য শিশুরাও আতঙ্কিত।
বালিয়াডাঙা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সাদিকুল আলম বলেন, শিশুদের পরিবারের লিখিত অভিযোগ পেয়ে আনসার মড়লকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে যৌন নিপিড়নের কথা শিকার করে তিনি আপোস মিমাংসার জন্য অনুরোধ করে। এক পর্যায়ে গ্রামের কয়েজন ব্যক্তি নিয়ে শনিবার একটি বাড়ীতে সমাধানের জন্য বসা হয়। সেখানে সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে থানায় মামলা করতে বলা হয়েছে।
পলসা সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ স্কুল ও শিশুদের সম্মান রক্ষার্থে বিষয়টি নিয়ে মানবিক হওয়ার আহবান জানান। তিনি বলেন, ঘটনা কি ঘটেছে সেটি শিশুদের পরিবার বলতে পারবে। আমি মৌখিকভাবে শিক্ষা অফিসারকে জানিয়েছি।
জানতে চাইলে বালিয়াডাঙা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাম্মাদ আল রাজিব বলেন, ঘটনা প্রমানিত না হলে একজনকে অপরাধী বলা যাবে না। এখানে গ্রামের রাজনীতি থাকতে পারে। বিষয়টি জানার পরে মন্তব্য করা যাবে।
এদিকে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলে আনসার মড়লের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক পরিচয় পেয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, ঘটনা তদন্ত চলছে। মামলা রেকর্ড করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, তিন শিশু নিপিড়নের অভিযোগে একজনের মা বাদি হয়ে থানায় এজাহার দিয়েছেন। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর-উন-নাহার রুবিনা বলেন, শিক্ষার্থী নিপিড়নের বিষয়টি আমাদের নজরে আসেনি। এমনকি কোন পক্ষ আমাদের জানাইনি।
চাঁপাইনবাবগঞ্জ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কাছে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
- ১পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ২ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৩আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৫টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৬বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৯পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১০ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত