
চলতি জুলাই মাসে ইউরোজোনের ব্যবসায়িক কার্যক্রম আবার ঘুরে দাঁড়িয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে দেখা গেছে, জুনে অনেক মানুষ কাজে ফিরেছেন। করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া কঠোর লকডাউন এখন অনেক সহজ করে দেওয়া হয়েছে ইউরোজোনে, তাই ব্যবসায়িক কার্যক্রমে আবার প্রাণ ফিরে এসেছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জুনে এই অঞ্চলের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৫ পয়েন্টে। মে মাসে যা ছিল ৩১ দশমিক ৯ পয়েন্ট। পিএমআই ৫০–এর নিচে থাকলে অর্থনৈতিক সংকোচন নির্দেশ করে। জুলাইতে পিএমআই ৫৪ দশমিক ৮ পয়েন্টে যাবে বলে আশা করা হচ্ছে। গত ফেব্রুয়ারির পর এই প্রথম এমন অবস্থানে এল পিএমআই। ফেব্রুয়ারির পর থেকেই করোনার কারণে অবস্থা খারাপ হতে থাকে। লন্ডনভিত্তিক ব্যবসাসংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের প্রধান ব্যবসায়িক অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন এক বিবৃতিতে বলেন, বছরের তৃতীয় প্রান্তিকে এসে ইউরো অঞ্চলের কোম্পানিগুলো খুবই উদ্দীপনা নিয়ে কাজ শুরু করেছে। মূলত, লকডাউন শিথিল করায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মানুষের মধ্যে চাহিদাও ফিরে এসেছে, যা চাকরি হারানোর গতি রোধে সহায়তা করবে।
সবচেয়ে বেশি ব্যবসায়িক গতি বেড়েছে ফ্রান্সে। গত আড়াই বছরের মধ্যে সেবা ও উৎপাদন খাতে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে এ মাসে। এই দুই খাত মিলিয়ে তৈরি কম্পোজিট আউটপুট সূচক দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৬ এ। গত ৩০ মাসের মধ্যে এটি সর্বোচ্চ।
তবে এখনো এ অঞ্চলে অর্থনীতি পুনরুদ্ধারের হাল কী হবে, তা নিয়ে আশঙ্কা রয়েছে। ইউরো অঞ্চলের অনেক দেশ তাদের অর্থনীতি পুনরায় চালু করেছে, তবে এখনো সামাজিক দূরত্বের ব্যবস্থা বজায় রয়েছে। অনেক কোম্পানি করোনার কারণে তাদের সক্ষমতার কম কাজ করছে। এর ফলে উদ্বেগ রয়েছে যে আগামী মাসগুলোয় বেকারত্বের মাত্রা আরও বাড়বে; যেহেতু কোম্পানিগুলো কাজের ক্ষেত্রে কোভিড–পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি। এ ছাড়া কোম্পানিগুলোকে কর্মীদের বেতন দেওয়ার জন্য যে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, তাও হয়তো বাতিল করা হবে। তাই এ অঞ্চলের প্রবৃদ্ধি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে।
- ১লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ
- ২নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৩কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৮চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৯কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ১০কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ১২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা





পাঠকের মতামত