
ইরানের শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী গিয়াসিয়ান বলেছেন, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানি সীমায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ‘ইরান শাহরেকুর্দ’ নামের বাণিজ্যিক জাহাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল।
গিয়াসিয়ান বলেন, বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পরে সেখানে আগুন ধরে যায়, তবে তা বড় আকারে ছিল না। এরপর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের সময়োপযোগী পদক্ষেপ ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি।
ইরানের শিপিং কোম্পানির এই মুখপাত্র আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তা মেরামতের পর ইরানি জাহাজটি আবারও ইউরোপের পথে রওনা হবে।
তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা জলদস্যুতার শামিল এবং তা বাণিজ্যিক পরিবহণ সুরক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এ কারণে সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা ও শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সূত্র: পার্সটুডে
- ১নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ৪সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ৫রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ৬লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৯সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ১০সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৯২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ১০চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু





পাঠকের মতামত