
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন বছরের জন্য ইজারা নিয়েও মাছ চাষাবাদ করতে না পারার অভিযোগ কয়েকশ মৎস্যজীবীর। চাঁদা দাবি, বিলে জোরপূর্বক দখল, মাছ আহরণ ও উচ্ছেদের অভিযোগ মৎস্যজীবীদের। বুধবার সকালে এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলের মৎস্যজীবীরা।
সভায় মাছ চাষীরা বলেন, কুমিরাদহ বিলটি ওয়াকফ স্টেটের অধীনে। বিলটি শিবগঞ্জ উপজেলার তিন শতাধিক মৎস্যজীবী ইজারা নিয়েছে। ওয়াকফ স্টেটের মোতায়াল্লী কাইয়ুম রেজা চৌধুরীকে সর্বমোট ২ কোটি ৭৮ লাখ টাকা দিয়ে ইজারা নিলেও তার ভাতিজা ও লোকজন আমাদেরকে উচ্ছেদ করতে নানারকম পায়তারা করছে। এমনকি গত রবিবার দিবাগত রাতে বিলের ধারে থাকা ঘরের মিটার খুলে নিয়েছে তারা।
এসময় নায্য অধিকার অথবা টাকা ফেরতের দাবি জানান মৎস্যজীবীরা। প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তাদের। এসময় বক্তব্য রাখেন, আলফাজ উদ্দিন, মো. জাকারিয়া, ন‚র মোহাম্মদ। সংবাদ সম্মেলনে, কয়েকশ মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত