
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী নওরীন নুসরাত স্নিগ্ধার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর্যালের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিভাগটি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সহিদা আখতার ও বিভাগটির সহকারী অধ্যাপক মেহেদী হাসান উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নওরীন নুসরাত এভাবে আত্মহত্যা করতে পারেনা। এর পিছনে কোন রহস্য রয়েছে। যে মেয়েটি আত্মহত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, তার দ্বারা এ ধরণের কাজ হওয়া সম্ভব নয়। এর পিছনে যে রহস্য রয়েছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এছাড়া বক্তারা আরো বলেন, মাত্র ১৬ দিন আগে বিয়ে হওয়া একটি মেয়ের কি এমন হলো যে, তাকে ঘরে আটকে রাখা হলো। বাবা মা থেকে বিচ্ছিন্ন করা হলো। এমনকি বাবা মা জামাইকে ফোন দিয়ে তার বাসায় মেয়ের কাছে যেতে চাইলে ৬টার পর আসতে বলা হলো। এগুলো কোন না কোন রহস্যের অংশ। এইসব রহস্যের উন্মোচন করে সুষ্ঠু বিচার দাবি করছি।
উল্লেখ্য, গত ০৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের একটি ভাড়া বাসার ছয়তলা থেকে নিহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী নওরীন নুসরাত। স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে সেখানে থাকতেন নওরীন। এর আগে গত ২১ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরে স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতেন। নওরীন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ও ক্যাম্পাসের সেরা বিতার্কিক ছিলেন । পড়ালেখার পাশাপাশি নিয়মিত লেখালেখি, কবিতা আবৃত্তি, অভিনয়, সঞ্চালনা, বিতর্ক সহ নানান গুণের অধিকারী ছিলেন তিনি। নওরীনের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে অভিযোগ নওরীনের বাবার। তিনি অভিযোগ করেছেন- তার মেয়েকে হত্যা বা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
বিপি/এএস
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩





পাঠকের মতামত