
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী গোল্ডেন লাইন পরিবহনের কয়েকটি বাস জব্দ করে রেখেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে ঢাকাগামী বাসগুলো আটকাতে শুরু করেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ টি বাস জব্দ করে রেখেছে শিক্ষার্থীরা।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমান বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেছেন, গতকাল (১৩ ডিসেম্বর) রাতে নাটোরের বনপাড়া থেকে তিনি ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে হানিফ পরিবহনে উঠেন। পথিমধ্যে গাড়ির সমস্যা হওয়ায় কুষ্টিয়ার লক্ষীপুর এলাকা থেকে হানিফ গাড়ির সুপারভাইজার গোল্ডেন লাইন বাসে তাকেসহ আরো দুজনকে উঠিয়ে দেন। পরে গোল্ডেন লাইনের সুপারভাইজার তার কাছে অযৌক্তিকভাবে ১০০ টাকা ভাড়া দাবি করেন। ভুক্তভোগী শিক্ষার্থী ৫০ টাকা নিতে বলায় ইঞ্জিন কাভার থেকে টান দিয়ে রাত আড়াইটার দিকে লক্ষিপুর থেকে কিছুদূরে নির্জন জায়গায় তাকে নামিয়ে দেন। পরে তার বিভাগের সহপাঠীরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চলাচল করা বিভিন্ন রুটের গোল্ডেন লাইনের গাড়ি থামিয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে আটকে রাখছে শিক্ষার্থীরা। এ পর্যন্ত ৪ টি গাড়ি আটকে রাখা হয়। পরে একটি গাড়ি ছেড়ে দেওয়া হয়। গাড়ি আটকে রাখায় ভোগান্তিতে পড়েছেন বাসের যাত্রীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, হেনস্তাকারীদের ক্যাম্পাসে আসতে হবে, এরপর সমস্যার সমাধান করতে হবে। এবং তারা পরবর্তীতে কারো সাথে কখনো খারাপ আচরণ করবে না মর্মে কথা দিতে হবে। সে পর্যন্ত গাড়ী আটক থাকবে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সাথে এমন আচরণ নিন্দনীয়। আমরা এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছি। কুষ্টিয়া থেকে গোল্ডেন লাইনের ম্যানেজার ক্যাম্পাসে আসছে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত