
ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টিকে বেআইনি ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ইমরান খানকে আবারও ইসলামাবাদ হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এর মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা-কর্মীরা স্বস্তি ফিরে পেল।
বৃহস্পতিবার (১১ মে) পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সর্বোচ্চ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন।
এর আগে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। তবে তাকে প্রায় ১ ঘণ্টা পর ৫টা ৪০ মিনিটে ১৫ গাড়ি বিশিষ্ট বিশাল কনভয়ে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে পিটিআই চেয়ারম্যানের গ্রেপ্তার হওয়াকে দেশের বিচারিক প্রতিষ্ঠানের জন্য একটি বড় অসম্মান বলে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। এর পর পরই ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ আসে।
শুনানি শুরু হলে, পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইমরান খানকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগল।’
প্রধান বিচারপতি তার মন্তব্যে বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ছিল।’ এবং একইসঙ্গে ‘আদালত প্রাঙ্গনে কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না’ বলে নির্দেশ দিয়েছেন আদালত।
ইমরান খানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের করা আবেদনের শুনানির সময় তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
আগামীকাল (শুক্রবার ১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানি হবে উল্লেখ করে ইমরান খানের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘হাইকোর্ট যা সিদ্ধান্ত দেবে আপনাকে মেনে নিতে হবে।’
সুপ্রিম কোর্ট পিটিআই প্রধানকে আগামীকাল ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার আগ পর্যন্ত পুলিশ লাইনস গেস্ট হাউসে থাকতে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি ইমরান খানকে তার আইনজীবী, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্য সহ সর্বোচ্চ ১০ জন ব্যক্তির সঙ্গে দেখা করার অনুমতি দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত