
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রোববার ওই হামলা চালানো হয়। তবে হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করা শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বাগদাদের মানসুর জেলায় তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
ওই সূত্রটি জানিয়েছে, রেড ক্রিসেন্টের একটি হাসপাতাল, একটি ব্যাংক এবং জেলার পানি ব্যবস্থাপনা দপ্তরের কাছে তিনটি রকেট আঘাত হেনেছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত ২৯ জুলাই গ্রিন জোনে দুই দফা রকেট হামলা চালানো হয়। এসব হামলার জন্য ইরানপন্থি বিভিন্ন সংগঠনকে দায়ী করা হচ্ছে।
ইরাকে প্রায়ই মার্কিন অবস্থান লক্ষ্য করে এ ধরনের হামলা চালানো হয়। ইরাকে বর্তমানে ২ হাজার ৫শ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যারা ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্ট সদস্যদের বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় সেনাদের সহায়তায় ভূমিকা রাখছে। গ্রিন জোনে ইরাকের বিভিন্ন সরকারি ভবনও অবস্থিত।
গত বছর ইরাকের রাজধানী বাগদাদে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানি এবং ইরান সমর্থিত একটি শিয়া মুসলিম মিলিশিয়ার নেতা মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়।
- ১দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ২ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৩সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ৪টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ৫লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ৭পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৮সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৯কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ১০এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত