
রাশিয়ার সমরাস্ত্র আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টের মহাপরিচালক আলেক্সান্দার মিখিভ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখবে।
দুবাই এয়ার শো ২০২১ উপলক্ষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মিখিভ। তিনি দুবাইতে সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা দীর্ঘদিন ধরে চলে এসেছে। আন্তর্জাতিক আইনের পাশাপাশি এই দু’দেশের আইনের প্রতি সম্মান জানিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর টেকনিক্যাল-মিলিটারি কো-অপারেশনের পরিচালক দিমিত্রি শোগায়েভ। তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা আরো শক্তিশালী করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি বলেছিলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়ায় নির্মিত বিভিন্ন সমরাস্ত্র সংগ্রহ করতে ইচ্ছুক।
মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি ২০২০ সালের অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দেশের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ সৃষ্টি হয়েছে।
- ১স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ২ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৮সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত