
সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি সোবাহানি বলেছেন, তেহরান ও দামেস্কের মধ্যকার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দু’দেশের মধ্যকার বর্তমান কৌশলগত সম্পর্কের প্রশংসা করে তিনি বলেন, মার্কিন অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় গত কয়েক বছর ধরে তেহরান ও দামেস্ক একে অপরের পাশে দাঁড়িয়েছে।
লেবাননের আল-অহেদ নিউজ ওয়েবসাইটকে গতকাল (শুক্রবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেছেন। তিনি বলেন, পর্যবেক্ষকরা মনে করেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মধ্যে সিরিয়ার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ইরানের সম্পর্ক হচ্ছে সবচেয়ে পুরনো। এটি সম্ভব হয়েছে দুই দেশের নেতাদের অভিন্ন লক্ষ্যের কারণে। আরব বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর সমস্ত চাপ উপেক্ষা করে সবসময় ইরান ও সিরিয়া দ্বিপক্ষীয় সহযোগিতা রক্ষা করে চলেছে।
মাহদি সোবাহানি আরো বলেন, “আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা, অংশীদারিত্ব, জোট এবং ইউনিয়ন পর্যায়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা পরস্পরের মিত্র। এর অর্থ হচ্ছে আমরা সম্পর্কের প্রাথমিক ধাপ পার হয়েছি এবং এখন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করছি।”
সিরিয়ার সঙ্গে সহযোগিতার মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সঙ্গে আমাদের একটি সামরিক চুক্তি রয়েছে। সহযোগিতার ক্ষেত্রে সবকিছু এর আওতায় চলে আসে। যদি প্রয়োজন হয় তাহলে সামরিক সহযোগিতার বিষয়টিও বাস্তবায়ন করা হবে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত